চোখের নিচে কালো দাগ দূর করার ঘরোয়া উপায়
চোখের নিচের কালো দাগ মুখের সৌন্দর্যের অনেকটাই কমিয়ে দেয়। অতিরিক্ত মানসিক চাপ, অনিদ্রা এবং এলার্জির কারণেই সাধারণত চোখের নীচে কালি পড়ে থাকে। জেনে নিন এই সমস্যা থেকে মুক্তির উপায়।
চোখের নিচে কালো দাগ দূর করার ঘরোয়া উপায়
* প্রচুর পরিমাণে পানি পান করতে হবে ও সবুজ শাকসবজি খেতে হবে।
* আলু কুচি বা শসা পাতলা করে কেটে চোখের ওপর দিয়ে বিশ্রাম নিতে পারেন। এতে করে চোখের ক্লান্তিও দূর হবে এবং চোখের নিচের কালচে ভাব কমে আসবে।
* টি-ব্যাগ ব্যবহারের পর ভেজা টি-ব্যাগটি ফ্রিজে রেখে ঠাণ্ডা করে চোখের ওপর দিয়ে রাখলে উপকার পাওয়া যায়।
* রোদের কারণেও অনেকের চোখের নিচে কালচে দাগ পড়ে। তাই রোদে বের হলে সানগ্লাস ব্যবহার করা উচিত।
* অতিরিক্ত দুশ্চিন্তা না করে এবং রাতে নিয়ম মতো ঘুমানোর অভ্যাস গড়ে তুলতে হবে।
বংশগত ও এলার্জির কারণে চোখের নিচে কালচে ভাব দূর করা যায় না। তবে যদি রোদে পুড়ে, অনিদ্রা বা দুশ্চিন্তা থেকে হলে নিয়মিত পরিচর্যায় দাগ কমে আসে।
Tagged With: Sexy Eye, কালো দাগ, চোখের নিচে কালো দাগ, চোখের নীচে কালি. cokher kalo dag. cokher nice kalo dag

0 Comments