সৌন্দর্য চর্চায় যে ৫টি ভুল আমরা করি | Rup Corcai Je Vul Amra Kori

১. পুরো মাথায় কন্ডিশনারের ব্যবহার :
চুলের রুক্ষতা দূর করতে এবং চুলের বিভিন্ন পুষ্টি যোগাতে আমরা অনেকেই গোসলের সময়ে চুল শ্যাম্পু করার পরে কন্ডিশনার ব্যবহার করে থাকি। কিন্তু লক্ষ্য করার বিষয় এই যে অনেকেই আছেন যারা শুধু চুলে কন্ডিশনার ব্যবহারের পরিবর্তে পুরো মাথাতেই ব্যবহার করে থাকেন। মনে রাখার বিষয়টি হল কন্ডিশনার কোনো মতেই সমস্ত মাথায় ব্যবহার করা ঠিক নয়। এটি শুধুমাত্র চুলে ব্যবহার উপযোগী। এটি মাথার ত্বকে ঘষলে ক্ষতির সম্ভাবনা থেকে যায়।
২. বডিস্প্রে ব্যবহার করা :
বডিস্প্রে মূলত কাপড়ে স্প্রে করার জন্য। কিন্তু প্রায় অনেকেই এই ভুলটি করে থাকেন যে তারা কাপড়ে স্প্রে না করে শরীরের উপরে স্প্রে করেন। ব্যবহৃত বডি স্প্রে বা পারফিউমের মান কেমন আপনি জানেন না। তাই স্কিন ক্যান্সারসহ ত্বকের নানান রকম রোগ হতে রেহাই পেতে ত্বকে স্প্রে ব্যবহার করবেন না।
৩. গলার ত্বকের খেয়াল না করা :
আমরা মুখের ত্বকের বেশ খেয়াল করে থাকি। মুখের ত্বককে ভালো রাখতে বিভিন্ন রং ফর্সাকারী ক্রিম বা লোশন ব্যবহার করে থাকি, কিন্তু এগুলো গলায় ব্যবহার করিনা। এতে করে মুখ বেশ উজ্জ্বল দেখালেও গলা তুলনামূলকভাবে অনেক কালো দেখায়। খেয়াল রাখতে হবে যে মুখ এবং গলা আলাদা কিছু না। মুখের পরিচর্যায় যে ধরনের উপকরণ ব্যবহার করা হয়ে থাকে সেই একই উপকরণ গলার ত্বকের পরিচর্যায়েও ব্যবহার করা উচিৎ।
0 Comments