অনিয়মিত পিরিয়ড কি সন্তান ধারণে জন্য সমস্যা?

অনিয়মিত পিরিয়ড কি সন্তান ধারণে জন্য সমস্যা?



বয়ঃসন্ধিকালে অনেক নারীর মুখেই শোনা যায় তার পিরিয়ড অনিয়মিত। বিষয়টি স্পর্শকাতর হওয়াতে অনেক নারী এটি খোলাসা করতে চান না। আপনি জানে কি এটি কিন্তু লুকিয়ে রাখার বিষয় না। অনেকে সময় অনিয়মিত পিরিয়ড মাতৃত্বের ঝুঁকি বাড়ায়।
বয়ঃসন্ধিকালে প্রথম দিকে পিরিয়ড অনিয়মিত হলে সন্তান ধারণে তেমন অসুবিধা হয় না, তবে এটি দীর্ঘ দিন যাবদ চলতে থাকলে সমস্যা হয়। নারী শরীরে অনিয়মিত ঋতুস্রাব একটি প্রচলিত সমস্যা। সাধারণত একজন নারীর জীবনে ঋতুচক্র শুরু হওয়ার পর থেকে ২১ দিন থেকে ৩৫ দিনের মধ্যে যেটি হয় সেটি নিয়মিত ঋতুস্রাব। আর যদি ২১ দিনের আগে বা ৩৫ দিনের পরে হয় তবে সেটিকে অনিয়মিত ঋতুস্রাব বলে।
অনিয়মিত ঋতুস্রাব সাধারণত যৌবনের প্রারম্ভে এবং যৌবন শেষে হতে পারে। যৌবনের প্রারম্ভে সাধারণত ১২ থেকে ২০ বছর বয়সে কারো শরীরের ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন যদি অপরিপক্ব (প্রিমেচিউর) থাকে তবে অনিয়মিত ঋতুস্রাব হয়। আবার নারী শরীরে মেনোপজ শুরু হওয়ার আগে এ ধরনের সমস্যা হয়। এ ছাড়া বিভিন্ন ধরনের শারীরিক জটিলতার কারণেও এই সমস্যা হতে পারে।
অনিয়মিত পিরিয়ড
বয়ঃসন্ধিকালের অনেক মেয়ের মুখেই শোনা যায়, আমার পিরিয়ড অনিয়মিত। অনেক মেয়ের মুখে শোনা যায় বিয়ে হলে তাদের সন্তান হবে না। তবে পিরিয়ড শুরু হওয়ার প্রথম কয়েকটা বছর এমন হতেই পারে। পিরিয়ড অনিয়মিত হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এখন একটু আগেভাগে পিরিয়ড শুরু হয়ে যায়। বিবাহিত নারীরা, সহবাসের সময় পুরুষের শরীর থেকে আসা অসুখের কারণে হতে পারে। যেমন : গনোরিয়া, সিফিলিস ইত্যাদি।
প্রথমবার অনিয়মিত হতে পারে
প্রথমে পিরিয়ড অনিয়মিত হতে পারে। আমাদের হাইপোথ্যালামো এক্সিস যেটা, সেটা শুরুতে, বয়ঃসন্ধিকালে খুব ভালোভাবে বৃদ্ধি পায় না। এর জন্য একটু অনিয়মিত হতে পারে।
ওজন বৃদ্ধি
বয়ঃসন্ধিকালে আরেকটি হয় ওজন বৃদ্ধি। দেখা যায় মেয়েরা বাসায় পড়ছে, খাচ্ছে আর কেবল কোচিংয়ে যাচ্ছে। খাওয়ার মধ্যে হলো ফাস্টফুড। হাঁটাচলা, খেলাধুলা তো করছেই না। জায়গাও নেই। এ কারণে একটু স্থূল হয়ে যাচ্ছে। এটিও অনিয়মিত অনিয়মিত কারণ হতে পারে।
ভালো লাগলে পোস্ট টি অবশ্যই শেয়ার করুন :
Tags: অনিয়মিত ঋতুস্রাবের কারণ ও করণীয়,অনিয়মিত পিরিয়ড,অনিয়মিত পিরিয়ড কি সন্তান ধারণে জন্য সমস্যা?,অনিয়মিত পিরিয়ড নিয়মিত করে তুলুন ৫টি সহজ ঘরোয়া উপায়ে,অনিয়মিত পিরিয়ড বন্ধে করণীয়,অনিয়মিত পিরিয়ড মাতৃত্বের ঝুঁকি বাড়ায়,অনিয়মিত মাসিক ও গর্ভধারণ,অনিয়মিত মাসিক কেন হয়,অনিয়মিত মাসিক নিয়মিত করার উপায়,অনিয়মিত মাসিক সমস্যার সমাধান,অনিয়মিত মাসিকের ঔষধ. অনিয়মিত মাসিকের কারণ,অনিয়মিত মাসিকের কিছু ঘরোয়া ও ভেষজ চিকিৎসা,অনিয়মিত মাসিকের চিকিৎসা,পিরিয়ড,পিরিয়ড অনিয়মিত,পিরিয়ড সমস্যা,মাতৃত্বের ঝুঁকি,সন্তান ধারণে জন্য সমস্যা

Post a Comment

0 Comments