স্তন ছোট করার কয়েকটি পদ্ধতি Dud Soto Korar Upay

গ্রাহক, গ্রাহক আপনার সম্পর্কে কিছু জানতে পারি? আপনি ছেলে না মেয়ে ? আপনার বয়স কত? আপনি এই বিষয়ে কি নিজের জন্য জানতে চাচ্ছেন? নাকি আপনার পরিচিত কারো জন্য?
স্তনের আকার সাধারনত শারীরিক গঠনের সাথে সম্পর্কিত । তাই ছোট , বড় যাই হোক তা স্বাভাবিক। ইন্টারনেটে স্তনের আকার পরিবর্তনের জন্য অনেক ম্যাসেজ এর পদ্ধতি দেখানো আছে কিন্তু তা কতটা ফলপ্রসূ তা কোথাও উল্লেখ নাই।
যদি আপনার ব্রেস্ট খুবই বড় অথবা অস্বাভাবিক আকারের হয়, তবে প্রাকৃতিকভাবে এই ধরনের ব্রেস্ট ছোট করার কয়েকটি উপায় হলোঃ
# ওজন নিয়ন্ত্রণ: মেয়েদের ব্রেস্ট টিস্যুর ৯০% হলো ফ্যাট। তাই শরীরের অতিরিক্ত ফ্যাট কমিয়ে প্রাকৃতিকভাবে ব্রেস্ট ছোট করা যায়। তবে শরীরের অতিরিক্ত ফ্যাট কমানোর জন্য শুধুমাত্র ব্রেস্টকেই টার্গেট করা যাবে না। তাই ব্রেস্ট ছোট করার ক্ষেত্রে আপনাকে পুরো শরীরের প্রতি নজর দিতে হবে, যা আপনার ব্রেস্ট ছোট করতে সাহায্য করবে। তাই ফিগার মেনটেইন করতে হবে আগে।
# অস্বাস্থ্যকর খাবার বর্জনঃ অস্বাস্থ্যকর খাবার, বিশেষ করে ফাস্টফুড খাবার বর্জন করতে হবে। এছাড়া চিনিজাতীয় খাবারও বর্জন করতে হবে। বিভিন্ন সফট ড্রিংক্স, জুস, আইসক্রিম, চিপস, তেলে ভাজা খাবার যতটা সম্ভব কম খান।
# পুষ্টি: স্বাস্থ্যকর খাবার, বিশেষ করে শাক-সবজি বেশি করে খাবেন। দু’ঘন্টা অন্তর লো-ক্যালোরির খাবার খান। এতে আপনার শরীরের অতিরিক্ত ক্যালোরি ঝরে যাবে এবং আপনার শরীরের ওজনও কমে যাবে। তবে সফট ড্রিংক্স এবং জুস খুব কম পান করুন, কারণ, এতে থাকা অতিরিক্ত চিনি আপনার ব্রেস্ট কমানোর বদলে বৃদ্বি করতে সাহায্য করবে।
# ব্যায়াম: শরীরের অতিরিক্ত ফ্যাট কমানোর জন্য ব্যায়ামের বিকল্প নেই। নিয়মিত ব্যায়াম করলে এবং নিয়মিত ডায়েট করলে আপনার শরীরের অতিরিক্ত ফ্যাট কমে যাবে। ব্যায়াম করলে আপনার শরীরের পেশীগুলো নতুন করে সুসংগঠিত হবে, ফলে আপনার ব্রেস্ট ছোট হবে। সারাদিনে অন্তত ৪৫ মিনিট ব্যায়াম করুন।
# এ্যারোবিক্স: প্রতিদিন আধঘন্টা করে যদি এ্যারোবিক্স করেন, তাহলে শরীরের অতিরিক্ত ফ্যাট কমে যাবে। তাই ব্রেস্ট ছোট করতে চাইলে এ্যারোবিক্স ট্রাই করতে পারেন।
# রিডাকশন ম্যামোপ্লাস্টি সার্জারীঃ যদি উপরের উপায় কাজ না দেয় তবে রিডাকশন ম্যামোপ্লাস্টি সার্জারী করতে পারেন, তবে এটি ব্যয়বহুল। রিডাকশন ম্যামোপ্লাস্টি সার্জারী হচ্ছে অস্বাভাবিক বড় স্তনকে ছোট করে দেহের সাথে মানানসই আকার দেয়া। তবে এধরণের সার্জারী তাদেরই করা উচিৎ যাদের ব্রেস্ট অস্বাভাবিক। তবে এধরণের সার্জারী করার আগে অবশ্যই এ বিষয়ে কোন অভিজ্ঞ ডাক্তার বা সার্জনের সাথে পরামর্শ করে নেয়া উচিৎ।
এছাড়া জামা-কাপড় এবং জুয়েলারির মাধ্যমেও আপনার বড় ব্রেস্টকে ছোট দেখাতে পারেন, যদি আপনি ব্রেস্ট ছোট করার ঝামেলা করতে না চান। এ পদ্বতিটি তাদের জন্য যারা নিজেদের ব্রেস্ট ছোট দেখাতে পছন্দ করেন। উপায়গুলো নিম্নে দেয়া হলোঃ
-মিনিমাইজিং ব্রা: যাদের ব্রেস্ট বড়, তারা মিনিমাইজিং ব্রা ব্যবহার করতে পারেন। এর বিভিন্ন ডিজাইন রয়েছে। আপনার ব্রেস্টের মাপ অনুযায়ী ব্রা কিনুন। এ ধরণের ব্রা পরলে আপনার ব্রেস্টকে অন্তত দু’সাইজ কম দেখাবে। এছাড়া মিনিমাইজিং ব্রা পরতে আরামদায়ক এবং ব্রেস্টের সাইজ কম দেখানোর অন্যতম উপায়।
-অন্যান্য ব্রা-এর মাধ্যমে ব্রেস্ট ছোট দেখানো: মিনিমাইজিং ব্রা ছাড়াও অন্যান্য ব্রা এর মাধ্যমেও বড় ব্রেস্টকে ছোট দেখানো যায়। সেক্ষেত্রে পাতলা ধরণের দুটি ব্রা একসাথে পরুন। এক্ষেত্রে পাতলা ফোম জাতীয় সঠিক কাপ সাইজের ব্রা পরতে পারেন। এতে আপনার ব্রেস্ট টানটান থাকবে এবং আপনার ব্রেস্ট ছোট দেখাবে। এছাড়া স্পোর্টস ব্রা পরতে পারেন। এতেও ব্রেস্ট ছোট দেখাবে। ভুলেও টাইট ব্রা অথবা ব্লাউজ পরবেন না।
.-জামা-কাপড় এবং জুয়েলারীর মাধ্যমেব্রেস্ট ছোট দেখানোঃজামা-কাপড়ের ক্ষেত্রে অবশ্যই লম্বা এবং ঢিলেঢালা জামা পরতে পারেন। এছাড়া গাঢ় রংয়ের জামা পরতে পারেন। এতে ব্রেস্টের প্রকৃত মাপ বোঝা যায় না। ব্রেস্টের অধিকাংশ দেখা যায় এমন জামা পরবেন না। এছাড়া বড় গলার ডিজাইন করা এবং শর্ট জামাও পরবেন না। শর্ট জামা পরলে ব্রেস্ট বড় দেখায়। আর জুয়েলারীর ক্ষেত্রে এমন কোন জুয়েলারী পরবেন না যা ব্রেস্টের মাঝখানে এসে ঝুলে থাকে। চাইলে গলায় থাকবে
এমন ছোটখাট কোন জুয়েলারী পরুন।
আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি।
- ক্যান্সার কি ?
- পিঠের ব্যথায় করণীয়
- স্ট্রোকের প্রাথমিক তিন লক্ষণ, জানেন কি
- তরুনীরা গোপনাঙ্গের কালো দাগ দূর করবেন কিভাবে ?
- মেয়েদের যৌনাঙ্গের চুল কাটার সহজ উপায়
- ছোট ব্রেস্ট বড় করার ঘরোয়া ৫টি উপায়
- জেনে নিন কেন মেয়েরা তাদের নগ্ন ছবি পাঠায় তার Boyfriend এর কাছে
- বীর্য ঘন করার উপায়
- বিয়ের প্রথম রাতের টিপস
- যৌন শক্তি বাড়িয়ে নিন
- ঘরে বসে পুরুষাঙ্গ বড় করার ৩টি প্রাকৃতিক উপায়
- বাসর রাত ! প্রথমবার মিলনে যে সব বিষয় অবশ্যই খেয়াল রাখবেন
- যে লক্ষণ বলে দেবে মুখে ক্যান্সার
- মুখের ক্যান্সারের লক্ষণ ও করণীয়
- যৌন শক্তি বাড়িয়ে নিন
- কানে ব্যথা সমাধানের উপায় জেনে নিন
- শিশুর চোখ দিয়ে পানি পড়ার সমস্যা কেন হয়?
0 Comments